সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং টাঙ্গাইল-৭ আসন মির্জাপুরের পরপর চার বার নির্বাচিত ,বীর মুক্তিযোদ্ধা এমপি আলহাজ্ব একাব্বর হোসেন ১৬ নভেম্বর দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় সিএমএইচে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে টাঙ্গাইল শোকের ছায়া পড়েছে।
মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুর রহমানের নিজ বাসভবনে আবেগঘন কিছু মূহুর্তে প্রয়াত একাব্বর হোসেনের সাথে তার বাল্যকালের স্মৃতি গুলো ছবির এ্যালবাম থেকে আমাদের সাথে তুলে ধরেন। তিনি বলেন,
১৯৮৮ সালে আমরা দুজনে ভারতের কলকাতায় চলে যাই কলকাতা থেকে ট্রেনযুগে বর্ধমানে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় যাই তখন আমরা দুই বন্ধ মিলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাথে এই ছবিটা তুলি। তার সাথে কথার এক পর্যায়ে আবেগে আমাদের জানান আমার বাল্যবন্ধু,আমার রাজনৈতিক সহকর্মী তাকে আমার সারা জীবনই মনে পরবে। আমাদের বন্ধুত্বের কথা কাগজে কলমে বলে শেষ করা যাবে না। শুধু এইটুকু বলবো মির্জাপুর বাসী একজন রাজনৈতিক অভিভাবক হারালো। মহান আল্লাহ তায়ালা তাকে বেহেশতে নসীব করুন।